শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সফরেই দৃশ্যমান হবে সিলেটের উন্নয়ন : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ০৮:৩২:১১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সফরেই দৃশ্যমান হবে সিলেটের উন্নয়ন : বাণিজ্যমন্ত্রী


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে গৃহীত উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি আসন্ন প্রধানমন্ত্রীর সফরেই স্পষ্টভাবে প্রতিফলিত হবে।

শুক্রবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে সিলেট অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ এবং ক্রীড়া খাতের আধুনিকায়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের সার্বিক অগ্রগতি প্রধানমন্ত্রীর সফরের সময় জনগণের সামনে তুলে ধরা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে সিলেটজুড়ে ইতোমধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। এই সফর কেবল প্রশাসনিক নয়, সিলেটবাসীর জন্য আবেগেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন মানুষের পছন্দের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই গুম ও হত্যার মতো ঘটনার মুখোমুখি হয়েছেন। এই বাস্তবতায় প্রধানমন্ত্রীর সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যে ধারাবাহিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তার প্রতিফলন সিলেটের চলমান উন্নয়ন কর্মকাণ্ডেও দৃশ্যমান হবে।

এ সময় মন্ত্রী আরও উল্লেখ করেন, তারেক রহমান শৃঙ্খলাবোধ ও পরিমিতিবোধের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সিলেটবাসী সেই প্রচেষ্টার বাস্তব প্রতিফলন প্রত্যক্ষ করতে পারবে বলেও তিনি মন্তব্য করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর