শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

হামের লক্ষণ নিয়ে ওসমানী হাসপাতালে চার মাসের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০২:৫৬:৪১ অপরাহ্ন

হামের লক্ষণ নিয়ে ওসমানী হাসপাতালে চার মাসের শিশুর মৃত্যু

ছবি: সোহেল মিয়া


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চার মাসের শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ফারহান ব্রঙ্কোনিউমোনিয়া বা ফুসফুস সংক্রমণে ভুগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

হাসপাতালের উপপরিচালক ডাঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বনেন, আজ দুপুর ১টার দিকে হামের লক্ষণ নিয়ে শিশুটি মারা যায়। ল্যাব পরীক্ষা শেষে রিপোর্ট আসলে হাম কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর