টি-টুয়েন্টি মানে ১২০ বলের ইনিংস। ক্রিজে এসে থিতু হওয়ার চিন্তার চেয়ে আক্রমনাত্মক ব্যাটিংয়ের চিন্তা বেশি করতে হয়। এই ছোট ফরমেটে বাজে বলের পাশাপাশি ভালো বলেও ছুটাতে হয় চার-ছক্কার ফুলঝুরি।
তবে এই ফরম্যাটে অল্প রানেই গুটিয়ে যাওয়ার ঘটনাও আছে বেশ কয়েকটি। বাংলাদেশ দলও বেশ কয়েকবার অলআউট হয়ে গেছে ছোট পুঁজিতেই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচ ইনিংসের চারটাই এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, অপরটি শ্রীলংকার বিপক্ষে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সকল রেকর্ড ভাঙার দাঁড়প্রান্তে বাংলাদেশ। সামনে লজ্জার রেকর্ডের হাতছানি। লজ্জা এড়াতে লড়ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এই প্রথম এত কম (৩২) রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। সর্বনিম্ন ইনিংসের লজ্জা এড়াতে আরো প্রয়োজন ২৮ রান।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচ ইনিংস:
১. ৭০, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১৬
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা এটিই। ২০১৬ সালের ২৬শে মার্চ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের ঘটনা এটি।
২. ৭৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০২১
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ঘটেছে এই ঘটনা।
৩. ৭৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০২১
২০২১ এর গোড়ার দিকে নিউজিল্যান্ড সফরে যায় টাইগাররা। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে এসেছিল ১০ ওভারে। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪১ রানের বিশাল পাহাড় গড়ে কিউইরা। জবাবে ৯.৩ ওভারে মাত্র ৭৬ রানেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস।
৪. ৭৮, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১০
২০১০ সালে হ্যামিল্টনে এই ইনিংস খেলে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে চরম হতাশাজনক পারফরম্যান্স এসেছিল টাইগার ব্যাটসম্যানদের কাছ থেকে। ১৭.৩ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
৫. ৮৩, প্রতিপক্ষ শ্রীলংকা, ২০০৭
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
আজকের সিলেট/ মিমো
মিজান মোহাম্মদ 








