ধোপাগুলে অবৈধভাবে ডিজেল মজুদ, তিনজনের কারাদণ্ড
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ PM

ধোপাগুলে অবৈধভাবে ডিজেল মজুদ, তিনজনের কারাদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০৮:৫১:৩৪ PM

ধোপাগুলে অবৈধভাবে ডিজেল মজুদ, তিনজনের কারাদণ্ড


নগরীর ধোপাগুল এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুদ ও বিক্রির দায়ে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৯২০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর নেতৃত্বে ধোপাগুল এলাকায় অভিযান চালানো হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে আসামিদের বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ৯২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় উসমান (৫৫), হাফিজ মোহাম্মদ লাহিন (৩৬) ও জাকির হোসেন (৩৫) নামের তিনজনকে আটক করা হয়। তাঁদের সবার বাড়ি ধোপাগুল এলাকার সাহেবের বাজারে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। 

অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর