নগরীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ PM

নগরীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৩:৫৯:১৯ PM

নগরীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ সাব্বির আহমদ শাকিল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাব্বির আহমদ শাকিল মোগলাবাজার থানার আলমপুর এলাকার শাহ আলমের ছেলে।

রোববার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে শাহপরাণ (রহ.) থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানাধীন সাদাটিকর আবাসিক এলাকার ‘প্রিয়তমা’ নামক বাসার সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সাব্বির আহমদ শাকিল (৩০) নামের এক যুবকের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৯, মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে।

পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর