পাকিস্তান সিরিজের আগে টাইগারদের প্রস্তুতি ম্যাচ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ PM

পাকিস্তান সিরিজের আগে টাইগারদের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ১১:১৫:৫৬ AM

পাকিস্তান সিরিজের আগে টাইগারদের প্রস্তুতি ম্যাচ


পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শুরুর আগে ম্যাচ প্রস্তুতিটা ভালোভাবেই সারতে চাইছে বাংলাদেশ জাতীয় দল। সেই লক্ষ্যেই টাইগারদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে বিসিএলের পারফরমারদের নিয়ে গড়া একটি বিশেষ দল বিসিএল অল স্টার্স।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সূচি অনুযায়ী আগামী ৭ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে প্রস্তুতি লড়াইটি। পাকিস্তান সিরিজের আগে এটি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ অনুশীলন ম্যাচ।

বিসিবি ঘোষিত বিসিএল অল স্টার্স দলে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করা বেশ কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের পরিচিত কিছু মুখও।

অল স্টার্স স্কোয়াডে আছেন সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও তানভির ইসলাম। এছাড়া দলে সুযোগ পেয়েছেন নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, নাঈম হাসান, জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও রবিউল হক।

বিসিএল অল স্টার্স স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, রিপন মণ্ডল, খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম ও নাঈম হাসান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর