জয় পেয়েও বিদায় বার্সার, ফাইনালে আতলেতিকো
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ PM

জয় পেয়েও বিদায় বার্সার, ফাইনালে আতলেতিকো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ১১:৪৫:২০ AM

জয় পেয়েও বিদায় বার্সার, ফাইনালে আতলেতিকো


ক্যাম্প ন্যু’য়ে দুর্দান্ত লড়াই করেও কোপা দেল রে থেকে বিদায় নিতে হলো বার্সেলোনাকে। ফিরতি লেগে ৩-০ গোলে পরাজিত হলেও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হান্সি ফ্লিকের দল। বড় ব্যবধান ঘোচানোর লক্ষ্যেই ম্যাচের শুরুতে চাপ তৈরি করে তারা। দ্বিতীয় মিনিটেই ফের্মিন লোপেসের দূরপাল্লার শট দারুণ সেভে কর্নারে পাঠিয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক হুয়ান মুস্সো।

১৪ মিনিটের মাথায় প্রথম ভালো সুযোগ পায় বার্সেলোনা। তবে রাফিনিয়ার নিচু শট পাশের জালে লাগে। এরপর কয়েকবার চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা।

অবশেষে ২৯ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে গোল করেন মার্ক বের্নাল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় বার্সা। পেদ্রি বক্সে ফাউলের শিকার হলে স্পটকিক থেকে ব্যবধান বাড়ান রাফিনিয়া।

বিরতির পরও আক্রমণের গতি ধরে রাখে বার্সেলোনা। তবে আতলেতিকোর গোলরক্ষক মুস্সো একের পর এক সেভ করে দলকে ম্যাচে রাখেন। ৭২ মিনিটে আবারও জালের দেখা পায় কাতালানরা। জোয়াও কান্সেলোর ক্রস থেকে ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন বের্নাল, তাতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-০।

এরপর আর একটি গোল পেলেই দুই লেগের সমতা ফেরাতে পারত বার্সেলোনা। শেষ দিকে কয়েকটি সুযোগ তৈরি হলেও কাঙ্ক্ষিত গোল আর পায়নি তারা। নির্ধারিত সময়ের আগে জেরার্দ মার্তিনের একটি শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

ফলে ম্যাচ জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বার্সেলোনাকে। অন্যদিকে প্রায় এক যুগ পর কোপা দেল রের ফাইনালে জায়গা করে নেয় দিয়েগো সিমেওনের দল।

শিরোপা নির্ধারণী ম্যাচে আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ হবে রিয়াল সোসিয়েদাদ অথবা অ্যাথলেটিক বিলবাও।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর