সারাদেশে ভূমিকম্প অনুভূত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ AM

সারাদেশে ভূমিকম্প অনুভূত

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০৩:৪৫:৪৯ PM

সারাদেশে ভূমিকম্প অনুভূত


ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত, ফাইল ছবি

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ ভূ-কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জাগো নিউজকে এসব তথ্য জানান।

ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্প মাঝারি ধরনের। সাতক্ষীরার আশাশুনিতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর