হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ৮ হাজার ৫৫১ ভোট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ PM

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ৮ হাজার ৫৫১ ভোট

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৬ ১১:২৬:২২ AM

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ৮ হাজার ৫৫১ ভোট


হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট এসেছে পৌঁছেছে ৮ হাজার ৫৫১টি। এদের মধ্যে প্রবাসী ভোটারদের ব্যালট ৪ হাজার ৬৫৯টি ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের ব্যালট ৩ হাজার ৮৯২টি। এরমধ্যে- হবিগঞ্জে-১ আসনে ২ হাজার ৪৮৪, হবিগঞ্জে-২ আসনে ১ হাজার ৫৬৪, হবিগঞ্জে-৩ আসনে ১ হাজার ৭৫৭ ও হবিগঞ্জে-৪ আসনের ২ হাজার ৭৪৬ ব্যালট।

মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাব্বির আহমদ জানান, হবিগঞ্জ জেলায় পোস্টাল ভোটের জন্য নথিভুক্ত হন ১৫ হাজার ৪১০ জন। তাদের মধ্যে অনুমোদিত হয় ১৫ হাজার ৩৫২ জন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৮ হাজার ৫৫১টি পোস্টাল ব্যালট পৌঁছে।

এদের মধ্যে প্রবাসী ভোটারদের ব্যালট ৪ হাজার ৬৫৯টি ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের ব্যালট ৩ হাজার ৮৯২টি। এসব ব্যালট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে স্ক্যান শেষে নির্ধারিত আসনের ব্যালট বক্সে ভরা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর