শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রতন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রাকিবুল ইসলাম রতন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন রাকিবুলের বন্ধু আব্দুল্লাহ আল নোমান।
জানা গেছে, এর আগে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ক্যাম্পাসের পিওর-হার্ট মানুষের মধ্যে আমার কাছে রতন ছিল একজন। চার দিন আগেই কথা হলো, আর কখনো হবে না, এটা একদমই মানতে পারছি না। আহ, আমার পাগলা রতন! রতনের ভুল-ত্রুটি ভুলে গিয়ে আমরা যেন তাকে ক্ষমা করে দিই। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








