ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করতে ছয়দিনের ছুটি পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট দেওয়ার সুবিধার্থে আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণি কার্যক্রম তথা ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব অফিস বন্ধ থাকবে।
ফলে ৯ থেকে ১২ ফেব্রুয়ারি চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
পাশাপাশি ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়াতে মোট ছয়দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
আজকের সিলেট/এপি
শাবি প্রতিনিধি 








