ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের জন্য ভাড়া দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় হোটেল মালিকদের সংগঠন ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’ শুক্রবার (২৬ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে।
সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে তারা ইতোমধ্যেই বাংলাদেশিদের ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনও শিক্ষার্থী এবং চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল ছিল। তবে বর্তমানে তারা এই শিথিলতা তুলে নিয়েছে এবং আর কোনো বাংলাদেশিকে হোটেল ভাড়া দেওয়া হবে না।
উজ্বল ঘোষ বলেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধী কার্যকলাপকে কেন্দ্র করে আমরা আমাদের সকল হোটেল সদস্যদের কঠোরভাবে বাংলাদেশিদের কাছে ভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছি। আমাদের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল রয়েছে, যারা সবাই এই সিদ্ধান্ত মেনে চলবেন।
এছাড়া, সংগঠনের বাইরে আরও প্রায় ৫০টি হোটেলও একই নীতি অনুসরণ করছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
আজকের সিলেট/এএসআর
আজকের সিলেট ডেস্ক 








