বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশ ও র‍্যালি

বিপ্লবকে সুসংহত রেখে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০৫:৩৫:৪৬ অপরাহ্ন

বিপ্লবকে সুসংহত রেখে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয়


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

শুক্রবার বিকাল ৫টায় নগরীর কোর্ট পয়েন্টে থেকে র‍্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ শেষ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী এমএ মালিক, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী প্রমূখ।

র‍্যালি সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি পরবর্তী সমাবেশে বক্তারা বিপ্লবকে সুসংহত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর