শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ আখঞ্জী ও সহসভাপতি বর্না দাস। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান এবং সংগঠনের উপদেষ্টা সুপ্রভা রানী কর, কামরুজ্জামান ও এ কে কুদরত পাশা।
এ ছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা তৃষ্ণা আক্তার রুশনা এবং সংগঠনের সদস্য মোসাব্বির হোসাইন, অন্তর কর, অনিক আহমেদ, অনিক দাস, আনারুল ইসলাম সাকিব ও নুশরাত জাহান সুখী।
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








