সুনামগঞ্জের মধ্যনগর বর্ষার পানিতে ডুবে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বিলকিস আক্তার(৩০) ও মেযে শিশু বিথী(৩)। সম্পর্কে মা ও মেয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ মধ্যনগরের আলমপুর এলাকায় ভিক্ষা করতেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের নওনাগর গ্রামের ডুবে থাকা রাস্তা থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা হন বিলকিস।ফেরার পথে নওনাগর গ্রামের পাশের একটি ডুবে যাওয়া রাস্তা পার হওয়ার সময় মা ও মেয়ে পানিতে তলিয়ে যান এমনটাই ধারনা। সকালে পথচারীরা ডুবন্ত রাস্তায় মা-মেয়ের মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন, পরে এলাকাবাসী মরদেহ দুটি উদ্ধার করে পুলিশে খবর দেন।
মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








