হবিগঞ্জের মাধবপুরে বিজিবি ক্যাম্পের পাশ থেকে সমান মিয়া (৩০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার রাজাপুর গ্রামের রশিদ মিয়ার পুত্র। লাশ উদ্ধারের পর সেগুলো ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের উত্তর পাশ থেকে অজ্ঞাত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
মাধবপুর থানার ওসি শহীদ উল্লাহ জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। ওসমান মিয়ার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আজকের সিলেট/ডি/এসটি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








