গোলাপগঞ্জের পাঁচ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৩ AM

গোলাপগঞ্জের পাঁচ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৬:২৮:৫৯ PM

গোলাপগঞ্জের পাঁচ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ


গোলাপগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার হাইকোর্ট থেকে প্রাপ্ত ৮ সপ্তাহের জামিন শেষ হলে তারা বৃহস্পতিবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

জেলহাজতে পাঠানো নেতারা হলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগ নেতা সাদেক আহমেদ।

জানা গেছে, এই পাঁচ নেতার বিরুদ্ধে জুলাই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একাধিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিয়ম অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর