জৈন্তাপুরে ৬৮ লক্ষ টাকার ভারতীয় কফি জব্দ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩০ AM

জৈন্তাপুরে ৬৮ লক্ষ টাকার ভারতীয় কফি জব্দ

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ০৪:২৮:২০ PM

জৈন্তাপুরে ৬৮ লক্ষ টাকার ভারতীয় কফি জব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কফি জব্দ করা হয়েছে। জব্দকৃত কফির আনুমানিক বাজারমূল্য ৬৭ লক্ষ ৪৮ হাজার টাকা।

শনিবার ১৯ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯২৮ কেজি ভারতীয় কফি জব্দ করে যৌথবাহিনী।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে শুক্রবারের অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর