বিশ্বনাথে চাচার ঘর থেকে কিশোরের লা.শ উদ্ধার
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৬ PM

বিশ্বনাথে চাচার ঘর থেকে কিশোরের লা.শ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৬:১০:২২ AM

বিশ্বনাথে চাচার ঘর থেকে কিশোরের লা.শ উদ্ধার


বিশ্বনাথ উপজেলায় মো. সাঈম (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সাঈম ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তাহির মিয়া তার চাচা।  

বৃহস্পতিবার সকাল দশটায় জানাইয়া ইউনিয়নের নোয়াগাঁওয়ের তাহির মিযার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাঈমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর