‘প্রাথমিকে খুব বেশি সংস্করণ হবে না, বই পৌঁছাবে জানুয়ারিতেই'
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৫ PM

‘প্রাথমিকে খুব বেশি সংস্করণ হবে না, বই পৌঁছাবে জানুয়ারিতেই'

সংবাদদাতা

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০৩:৪৮:৫৬ AM

‘প্রাথমিকে খুব বেশি সংস্করণ হবে না, বই পৌঁছাবে জানুয়ারিতেই'


প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, প্রাইমারি পাঠ্যপুস্থকে খুব বেশি একটা সংস্করণ হবে না। তবে উচ্চ মাধ্যমিক সংস্করণ হবে আর সংস্করণ শেষে বই জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে।

সোমবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ দুঃখজনক। এটা বন্ধে কাজ করা হচ্ছে। নিয়োগের পরই এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সঠিক নীতিমালা করা হবে।

সুনামগঞ্জ হাওরের শিক্ষা ব্যবস্থা, শিক্ষক ও কর্মকতা সংকট  নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, দুর্গম হাওরের আবাসিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন কাজ করা হবে।

পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হাওরে দুটি প্রাধমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান প্রমুখ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর