বালাগঞ্জ অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ। আটককৃত দুলাল মিয়া (৩৫) উপজেলার জালালপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
শুক্রবার দিবাগত মধ্যেরাতে উপজেলার পুর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ও নগদ ২১০০ টাকা জব্দ করা হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ময়না মিয়া দীর্ঘদিন এই কাজের সাথে জড়িত ছিল, তার নামে একাধিক মামলাও থানায় রয়েছে, সে মারা যাওয়ার পরে তার ছেলে ওয়েছ মিয়া এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। এছাড়াও এই চক্রের বিরুদ্ধে জাল টাকা, ইয়াবা, গাজা সহ মাদক সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলাও রয়েছে।
ফলে এলাকার যুবসমাজ ধব্বংশের দিকে যাচ্ছে। দ্রুত তাদের গ্রেফতার করে যুব সমাজকে রক্ষার আহবান জানান তারা।
বালাগঞ্জ থানার ওস ফরিদ উদ্দিন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বালাগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ-১৬/১১/২০২৪ ইং, ধারা-২০১৮ ইং।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
বালাগঞ্জ প্রতিনিধি 








