সিলেট ব্যাটালিয়নের অভিযানে ৬৩ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য আটক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০২ PM

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ৬৩ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য আটক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৫:৪৯:৫৯ AM

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ৬৩ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য আটক


সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য, যানবাহন ও নৌকাসহ মোট ৬৩ লক্ষ ৮১ হাজার ৭৫০ টাকার মালামাল জব্দ করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে নিভিয়া ক্রিম, অলিভ অয়েল, সাবান, কম্বল, সার, রসুন, বিড়ি, প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রলি গাড়ি, মদ, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী পণ্যসমূহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বিজিবি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর