জৈন্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০৮ বোতল মদসহ আটক ১
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০০ PM

জৈন্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০৮ বোতল মদসহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৫:৩৮:৫৭ AM

জৈন্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০৮ বোতল মদসহ আটক ১


জৈন্তাপুরে সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের অভিযানে ২০৮ বোতল ভারতীয় মদ সহ ফতেহপুর ইউনিয়নের শিকার খাঁ গ্রামের ইনচান আলির পুত্র মো বিলাল উদ্দিন (২৮) নামের এক ব্যাক্তি কে আটক করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার শিকার খাঁ গ্রামে অভিযান চালায় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম।

এ সময় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মো মামুনুর রশীদের নেতৃত্বে সঙ্গীয় গোয়েন্দা টিম আটক হওয়া মাদক কারবারী বিলালের নিজ বাড়ীতে তল্লাশি চালায়। এ সময় তার শয়নকক্ষের পাশের চৌকির নিকট হতে ৯টি সিনথেটিক ব্যাগ হতে মোট ২০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে গোয়েন্দা টিম। 

অভিযানে নেতৃত্ব দেয়া উপ- পরিদর্শক মো মামুনুর রশীদ বলেন আটককৃত মদগুলো ম্যাকডোনাল্স ও কিংফিসার ব্রান্ডের। তিনি জানান জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৮ হাজার টাকা সমপরিমাণ। 

তিনি আরো বলেন, উক্ত ঘটনায় তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর মডেল থানার একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক আসামিকে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান আটক আসামিকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর