কৃষিতে আলো ছড়াচ্ছে কৃষক মাসুক'র চাষ করা নতুন উদ্ভাবিত ব্রি-১০৩ জাতের ধান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪১ AM

কৃষিতে আলো ছড়াচ্ছে কৃষক মাসুক'র চাষ করা নতুন উদ্ভাবিত ব্রি-১০৩ জাতের ধান

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৮:৪৩:২১ AM

কৃষিতে আলো ছড়াচ্ছে কৃষক মাসুক'র চাষ করা নতুন উদ্ভাবিত ব্রি-১০৩ জাতের ধান


গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষক মাসুক আহমদের চাষ করা নতুন জাতের স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল ব্রি-১০৩ ধান কর্তন, কৃষদদের মাঝে উদ্বুদ্ধ করন ও সম্প্রসারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মাসুক আহমদের বাড়ির পাশে চাষ করা নতুন জাতের ধান শত কৃষকের উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধান কাটা উদ্বোধন করেন সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খয়ের উদ্দিন মোল্লা।এ সময় তিনি নতুন জাতের এই ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ ও ধানের পরিচিত এবং ধান আবাদে কৃষকদের উৎসাহিতকরণ ও সম্প্রসারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সর্বশেষ (ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের নতুন জাত ব্রি ধান১০৩ বর্তমান সময়ে কৃষিতে আলো ছড়াচ্ছে। স্বল্প জীবনকাল সম্পন্ন এ ধানের জাতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম। এ জাতটি বিদ্যমান জাতের তুলনায় বিঘাপ্রতি ১ থেকে ২ মণ বেশি  ফলন বেশি হয়। খড়ের  উৎপাদনও বেশ ভালো। আমন মৌসুমে সবেচেয়ে বেশি ফলন দিতে সক্ষম চিকন নতুন এ জাতের ধান কৃষকের মাঠে প্রথম চাষাবাদে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে  আশার আলো জাগিয়েছে।

উপজেলা কৃষি অফিস আরো জানায়,এ বছর রোপা আমন মৌসুমে উপজেলার আলীর গাঁও ও ফতেপুর দুইটি ইউনিয়নের দুইজন কৃষককে এই জাতীয় ধানের প্রদর্শনী দেওয়া হয়েছে।তার মধ্যে ফতেপুর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের কৃষক মাসুক আহমদ একজন।তিনি পাঁচ বিঘা জমিতে নতুন জাতের এই ধান চাষ করেছেন।

কৃষক মাসুক আহমদ বলেন,উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া ১৫ কেজি বীজ দিয়ে পাঁচ বিঘা জমি আবাদ করেছেন।৫ বিঘা জমিতে তার ১০০ মনের উপরে ধান হবে বলে জানান এবং অন্য জাতের ধান চাষের চাইতে শ্রম ও খরচ কম।পাশাপাশি অন্য জাতের ধান পাকার ১৫/২০ দিন আগে এই জাতের ধান কাটা যায়।প্রতিটি ধানের গাছে ১৫ থেকে ২০টি কুশা এবং প্রতি ছড়ায় ২৫০ থেকে ২৭০ টি ধান থাকে।বাসমতি ধানের মত চিকন চাউল হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে। তার এই নতুন জাতের ধান ক্সেত দেখতে প্রতিদিন কৃষকরা এসে দেখে যাচ্ছেন এবং পরামর্শ নিচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মুক্তার হোসেনের সঞ্চালনায় সম্প্রসারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন। উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের অন্যান্য কৃষকবৃন্দ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর