হবিগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ, শতাধিক আহত
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০০ PM

হবিগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ, শতাধিক আহত

সংবাদদাতা

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৬:৪৯:১৯ AM

হবিগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ, শতাধিক আহত


হবিগঞ্জের লাখাইয়ে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় অন্তত ৫০ জনকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামের বর্তমান ইউপি সদস্য আইয়ুব আলী ও একই গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে স্থানীয় একটি মাছ ধরার বিল (জলমহাল) নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে একটি পক্ষ বিলে মাছ ধরার জন্য বাঁধ দেওয়ার চেষ্টা করলে অপরপক্ষ বাধা দেয়।

এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মোহাম্মদ বন্দে আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর