বিশ্বনাথ এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৯ PM

বিশ্বনাথ এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৫:০৮:২৮ AM

বিশ্বনাথ এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু


বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি (ডাকাতিরগাঁও) গ্রামের মফিক মিয়া (৩৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বসৎ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগা অবস্থায় পাওয়া যায়।

পারিবারের লোকজন জানান, তিনি বেশ কিছু দিন ধরে মানুসিক রোগে ভুগছিলেন। তাদের ধারনা রাত অনুমান ৪টা থেকে ভোর ৫টার মধ্যে আত্মহত্যা করেছেন। গত ৬মাস আগে মফিক মিয়া বিবাহে আবদ্ধ হয়েছেন।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। লাশ উদ্ধাকারি এসআই কবির আহমদ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তদন্তের রিপোর্ট পাওয়া পর মৃত্যুর কারন জানাযাবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর