সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০০ PM

সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৪:৫৩:০৩ AM

সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫


কমিটি গঠনকে কেন্দ্র করে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের পাঁচ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ছাত্র সমন্বয়ক কমিটিতে স্থান পাওয়া আহ্বায়ক ইমনদ্দোজা গ্রুপ এবং কমিটিতে স্থান না পাওয়া ইয়াকুব গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।

সুনামগঞ্জ সদর মডেল থানায় ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী ও প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

সেই সঙ্গে আলোচনার জন্য দুটি পক্ষকে নিয়ে বসা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। 

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর