নিজ কর্মস্হল থেকে বাড়ি ফেরার পথে সিলেট তামাবিল মহাসড়কে বেপরোয়া গতিতে আসা গেইট লক বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কৃষি ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের মরহুম রমজান আলী (লাল মিয়া)হাজীর ছেলে সাদিকুর রহমান (৪০)। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন।
বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর ১০নম্বার কুপের সম্মুখে ফিসারী সংলগ্ন স্থানে দ্রুতগতিতে আসা গেইটলকের বেপরোয়াগামী বাসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্হানীয়রা জানান যে প্রতিনিয়ত তামাবিল গেইট লকের বাস গুলো ২/১ টি ছাড়া প্রায় সবগুলো বোপোরোয়া গতিতে চলে।
দূর্ঘটনার পরপর সিলেট তামাবিল মহাসড়কে যান চলাচল বন্দ হয়ে যায়।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে টহল টিম পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় রাস্তা ক্লিয়ার করা হয়।
আজকের সিলেট/ডি/এপি
জৈন্তাপুর প্রতিনিধি 








