সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামের মসজিদ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে অতর্কিত হামলায় বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বাগময়না তাজপুর গ্রামের মৃত আবুল বশরের ছেলে জামিল মিয়া(২২), মৃত আবুল হোসেনের ছেলে রিপন মিয়া(৪০), মৃত আঃ মোনাফের ছেলে আনসার মিয়া(৭০), আঃ আহাদের ছেলে শাহ আলমক্র (১৯) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বলেন, বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামের মসজিদ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ নিহত হওয়ায় ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে আমাদের থানা পুলিশ।
এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীদেরকে বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মসজিদ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে অতর্কিত হামলায় বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামের সুজাত উল্লা (৮০) নামের এক বৃদ্ধার লাশ ময়নাতদন্তের শেষে বুধবার বিকাল ৪টা ৪০মিনিটের সময় রানীগঞ্জ টুলপ্লাজা জামে মসজিদের সামনে জানাযার শেষে বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামের কবর স্থানে দাপন করা হয়েছে।
উল্লেখ্য- মঙ্গলবার হযরত শাহজালাল জামে মসজিদ ও মরহুম হাজী মো.খুশি মিয়া হিফজ শাখার পরিচালনা কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে বাগময়না, তাজপুর গ্রামের মোল্লা আব্দুল আজিরের নেতৃত্বে আব্দুল কাছ, রশিদ উল্লা, মজিদ মিয়াসহ প্রায় ৩ শতাধিক লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে অপর পক্ষের একই গ্রামের সুজাত উল্লাহের লোকজনের উপর হামলা চালান। এসময় দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়।
আজকের সিলেট/ডি/এপি









