বালাগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) হিসেবে যোগদান করেছেন বিসিএস ৩৫ তম ব্যাচের কর্মকর্তা সুজিত কুমার চন্দ। তিনি গত ১০ নভেম্বর বালাগঞ্জে এসে যোগদান করেন।
উল্লেখ্য, ইউ.এন.ও সুজিত কুমার চন্দ বালাগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
এর আগে, ইউ.এন.ও সুজিত কুমার চন্দ কক্সবাজার শরনার্থী ক্যাম্পে ও মৌলভীবাজার জেলা প্রশাসনের আরডিসি হিসেবে কর্মরত ছিলেন।
তার গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
এদিকে, বুধবার সকালে নবাগত ইউ.এন.ও সুজিত কুমার চন্দ বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়ে মিলিত হন। এসময় তিনি কর্মক্ষেত্রে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সহ বালাগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি এস এম হেলাল, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সদস্য আবুল কাশেম অফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজকের সিলেট/ডি/এপি
বালাগঞ্জ প্রতিনিধি 








