হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ২২
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩১ AM

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ২২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ০৩:০৮:০৯ AM

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ২২


হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে ২২ জন পথচারী নারী-পুরুষ আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের স্টাফ কোয়ার্টার এলাকা ও দিগন্তপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা কুকুরের আক্রমণের শিকার লোকজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাতে একদল বেওয়ারিশ কুকুর হঠাৎ করে পথচারীদের ওপর আক্রমণ করতে থাকে।

রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কামড়ে আহত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়েতুল ইসলাম জানান, আহত ২২ জনের পায়ে কুকুরের কামড় রয়েছে। ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠানো হচ্ছে।

তিনি বলেন, ‘কুকুরগুলো পাগল হয়ে গেছে বিধায় এভাবে আক্রমণ করে থাকতে পারে। এ আক্রমণ মোকাবিলায় পৌরসভার পক্ষ থেকে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরি।’

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর