জগন্নাথপুরে মসজিদ নির্মাণ বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০০ PM

জগন্নাথপুরে মসজিদ নির্মাণ বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০

সংবাদদাতা

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ০৯:৩৯:০৯ AM

জগন্নাথপুরে মসজিদ নির্মাণ বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০


সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নির্মাণে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।  এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছেরের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন।

সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কাছেরের লোকজনকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। ২০ জন আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর