গোয়াইনঘাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪ নারী আটক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৯ AM

গোয়াইনঘাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪ নারী আটক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৪ ০৬:৩৬:৪২ AM

গোয়াইনঘাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪ নারী আটক


গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারত অনুপ্রবেশকালে ৪ জন বাংলাদেশী নারীকে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। আটককৃত হলেন: মোছাঃ রুবিনা আক্তার (৩৭), নরসিংদী জেলার খানেপুর গ্রামের মৃত মনসুর আলীর মেয়ে, মোছাঃ লাবনী আক্তার (৩৪), ঢাকা জেলার সূর্য খালি গ্রামের দেলোয়ারের মেয়ে, মোছাঃ মরিয়ম বেগম (৩১), চাঁদপুর জেলার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে, মোছাঃ রুমি আক্তার (২৬), ঢাকা জেলার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/১-এস সংলগ্ন মায়াবী ঝর্ণা নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় জনগণের সহায়তায় বিজিবির টহল দল চার নারীকে আটক করে, যাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগ রয়েছে।

বিজিবি জানায়, আটক নারীরা একটি মানব পাচারকারীর সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত প্রবেশের চেষ্টা করছিল। ঘটনার পর বিজিবি তাদের আটক করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মোঃ হাফিজুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর