র‍্যাবের হাতে গ্রেপ্তার লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান খলকু
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৪ AM

র‍্যাবের হাতে গ্রেপ্তার লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান খলকু

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৪ ১১:৪৪:৫৬ AM

র‍্যাবের হাতে গ্রেপ্তার লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান খলকু


গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯।

সোমবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

খলকুর রহমান জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ২০২১ সালের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকে নির্বাচিত হন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর