সুনামগঞ্জের দোয়ারাবাজারে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল মালেক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত্যু আব্দুস ছাত্তারের ছেলে।
সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আছরের নামাজের অজু করতে বাড়ির সামনের পুকুরঘাটে অজু করতে গেলে পা ফসকে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে 








