জৈন্তাপুরে চারিকাটায় চানাচুর বিক্রেতার লাশ উদ্ধার
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১০ AM

জৈন্তাপুরে চারিকাটায় চানাচুর বিক্রেতার লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০২:১৭:৫৮ AM

জৈন্তাপুরে চারিকাটায় চানাচুর বিক্রেতার লাশ উদ্ধার


জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ইছাবা নদীর পাড় হতে উক্ত ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা চানাচুর বিক্রেতা সাজিদ মিয়া (৭০) বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

সোমবার সকালের দিকে ইছাবা নদীর ধারে ঘাস কাটতে যায় স্থানীয় কৃষকেরা। সেখানে গিয়ে তারা গাছের সাথে এক বৃদ্ধের লাশ বাঁধা অবস্থায় দেখে চিৎকার শুর করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখে পুলিশ কে খবর দেয়।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করেন।

এলাকাবাসী জানান, সজিদ মিয়া ৫ সন্তানের জনক। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা। তিনি চতুল বাজারে সিএনজি স্টেশনে চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। গতকাল সন্ধ্যায় হরাতৈল জলছার বাজারে যান। আজ তার লাশ গাছের সাথে গলায় গামছা প্যাচানো অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসী দাবী করেন সজিদ মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নদীর ধারে ফেলে যায়।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, লাশের সুরতহাত তৈরি করা হচ্ছে এবং অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর