বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামিলীগ সন্ত্রাসী, চোরাকারবারির হোতা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি, ৫নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক বোগলাবাজার ইউপি সদস্য জামিল খান (৩৯) কে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের নোয়াডর গ্রামের মৃত আব্দুল লতিফ খানের পুত্র।
শনিবার গভীর রাতে উপজেলার বোগলাবাজার থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জামিল খানকে গ্রেফতার করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি মো: জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।
আজকের সিলেট/ডি/এপি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








