জুড়ীতে শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী বিতরণ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৩ AM

জুড়ীতে শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী বিতরণ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৪ ০৫:২৩:৫৫ AM

জুড়ীতে শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী বিতরণ


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম গোয়ালবাড়ী হালগরা গ্রামে আল মদিনা ইসলামিক ফাউন্ডেশন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী রফিক উদ্দিন এর অর্থায়নে ২৮ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।

রোবাবর দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ সুলেমান আহমদ।

শেখ আব্দুল্লাহ আল মনসুরের সাবলীল উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা হাফেজ নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত নেতা আলহাজ্ব আব্দুল হাই হেলাল, হাফিজ আব্দুল্লাহ মামুন, হাফিজ আশরাফ উদ্দিন, হাফিজ নোমান , হাফিজ বদরুল ইসলাম, সারজান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ভাদই মিয়া, আব্দুল হাসিম, মাজাই মিয়া, জোবের আহমদ, রেনু মিয়া, ফখরুল ইসলাম, নাজিম উদ্দিন ও তারেকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও শিহ্মানুরাগী ও অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর