সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে "দাম কামাও,জান বাচাও,ব্যাবস্থা বদলাও" এই প্রতিপাদ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মধ্যনগর উপজেলা শাখার আয়োজনে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মধ্যনগর উপজেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক জয়কৃষ্ণ সরকার কলি'র সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করেন সিলেট জেলা যুব কমিউনিস্ট নেতা শাজাহান কবির।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ডা.দিবালোক সংহ,সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি চিত্তরনজন তালুকদার,কমরেড আব্দুল আওয়াল,শরীয়ত উল্লাহ্,শিক্ষক মোঃসিদ্দিক,জুয়েল সরকার,সম্পা আক্তার,মোঃইসলাম উদ্দীন প্রমুখ।
আজকের সিলেট/ডি/এপি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








