বিশ্বনাথ পৌর শহরে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদ করতে গত এক সপ্তাহ ধরে পৌর প্রশাসনের পক্ষ থেকে বাজারে বাজারে মাইকিং করা হয়। কিন্তু অবৈধ দখলদাররা পৌর প্রশাসকের এমন বার্তায় কোন কর্ণপাত করেনি।
বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসক, বাজার পরিচালনার কমিটি, পুলিশ সাংবাদিকসহ অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেন। কিন্তু, অবৈধ্যভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা স্থাপনাগুলোর বিরুদ্ধে কোন অ্যাকশন না নিয়ে নতুন বাজারে ধানহাটা থেকে মাছ বাজার পর্যন্ত কয়েকটি ভাসমান দোকানের তেরপাল ও টিনের চাউনী, কিছু রশি কেটে ও ভেঙ্গে ফেলা হয়। রাস্তায় বসা কিছু দোকানকে সরিয়ে দেয়া ও ব্রিজের উপর রাখা একটি কার জব্দ করা হয়। শত বছরের পুরোনো ধানহাটা থেকে দ্রুত সকল স্থাপনা সরিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়।
তবে এ অভিযানের মাধ্যমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবসায়ীদের একটি সতর্কবার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের। তিনি বলেন, পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং তা কঠোরভাবে হবে। পৌরসভায় কোন অবেধ স্থাপনা থাকবে না বলেও জানান তিনি।
বাসিয়া নদীর দুইপাড়ে দুইশতাধিক অবৈধ্য স্থাপনা উচ্ছেদের বিষয়ে পৌর প্রশাসক বলেন, এগুলো নিয়ে আদালতে মামলা রয়েছে। নির্দেশনা আসলেই নদীর দুইপাড় উদ্ধার করা হবে।
আজকের সিলেট/ডি/এপি









