জৈন্তাপুরে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ PM

জৈন্তাপুরে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৬:৩০:২০ AM

জৈন্তাপুরে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন


জৈন্তাপুর উপজেলায় জরায়ুমূখী ক্যান্সারের প্রতিরোধমূলক হিসেবে (১০-১৪) বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে এম আলি আযম।

জৈন্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আগামী ১০ কার্যদিবসে উপজেলার বিভিন্ন স্কুলে এই টিকাদান কর্মসূচি পালিত হবে।এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার  সেখানে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন এবং টিকা নিতে আসা বিভিন্ন স্কুলের কিশোরীদের সাথে কথা বলেন।পরে তিনি জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন শেষে সাইট্রাস গবেষণা কেন্দ্র, উপজেলা ভূমি অফিস ও ইউএনও অফিস পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন,জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া,সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী,জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন সহ অন্যান্যরা।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর