সুনামগঞ্জে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২০ AM

সুনামগঞ্জে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৫:৩১:৫১ AM

সুনামগঞ্জে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১


সুনামগঞ্জের মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতার ঘর এলাকায় নুরুজাম্মান এর দোকানের সন্নিকটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকেলে প্রতিবেশীর সাথে এসংক্রান্ত বিষয়ে বাকবিতন্ডা একপর্যায়ে সংঘর্ষ ঘটে। এসময় দুপক্ষেই আহত হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মোঃ কাচা মিয়া (৬০) নামের একজন নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার সেকেন্ড অফিসার আসাদ ইসলাম।এবং বলেন নিহতের ময়না তদন্ত চলছে। গঠনাস্থলে সার্কেল ও অফিসার ইনচার্জ মহোদয়  অনুসন্ধানে রয়েছেন, পরে বিস্তারিত জানা যাবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর