কুলাউড়ায় রেলওয়ে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৪ AM

কুলাউড়ায় রেলওয়ে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০৪:৪৩:৫৩ AM

কুলাউড়ায় রেলওয়ে শ্রমিকলীগ নেতা গ্রেফতার


কুলাউড়া উপজেলা রেলওয়ে শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় কাইয়ুমকে গ্রেফতার করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে ওসি গোলাম আপছারের নেতৃত্বে পুলিশের একটি টিম ভোরে জয়পাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কাইয়ুমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আব্দুস শুকুর(৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার দায়ে আওয়ামীলীগের ৮৩ জনের নামে একটি ও ২০ জনের নামে আরেকটি মামলা দায়ের করা হয় কুলাউড়া থানায়। এ দুটি মামলায় ১২ জনকে এ পর্যন্ত আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক রয়েছে ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর