মধ্যনগরে যুবলীগনেতা গ্রেফতার
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৯ PM

মধ্যনগরে যুবলীগনেতা গ্রেফতার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০৩:৩৬:০৯ AM

মধ্যনগরে যুবলীগনেতা গ্রেফতার


সুনামগঞ্জের মধ্যনগরে ইউনিয়ন যুবলীগে নেতা গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত আসামী উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃশহিদুল ইসলাম(৩৪) কে গতকাল সোমবার রাতে মহিষখলা বাজারের পার্শ্বে থেকে গ্রেফতার করে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো: সজীব রহমান সহ অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযানে সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৫(০৯)২৪ ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সং/২০১৯)এর ৪/৫ তৎসহ পেনাল কোড ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪।মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃসজীব রহমান বলেন, গত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বহেরাতলী গ্রামের শুক্রুর আলীরপুত্র মোঃ শহিদুল ইসলামকে সুনামগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা ইয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর