ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৭ PM

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০৮:২১:২০ AM

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার


হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (তিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি বোনের বাসায় ছিলেন।

পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর মডেল থানায় আসামি রাখার ব্যবস্থা না থাকায় গ্রেপ্তারের পর ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় নিয়ে আসা হয়।

এর আগে রাত সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন জানান, তিনি বাংলাদেশেই রয়েছেন, ঢাকায় রয়েছেন। নিরাপত্তার কারণে এতদিন তিনি গোপনে ছিলেন।  

ভিডিওবার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর