হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পৌরসভা এলাকার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামী মিনু আক্তারকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গ্রেফতারকৃত পৌরশহরে পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের আব্দুস সালাম এর স্ত্রী
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিওিতে শায়েস্তাগঞ্জ থানার এ এসআই আবু সৈয়দ, এ এসআই ইকবাল হোসেন, এ এসআই তাজুল ইসলাম, এ এসআই জাকির হোসেন সহ একদল পুলিশ উপজেলার পৌরশহরে পূর্ব লেঞ্জাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামী মিনু আক্তার (৪৮) কে গ্রেফতার করা হয় ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআর - ১৬২ / ২৩ মামলার পলাতক আসামী ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত । তিনি অনেক দিন ধরে পলাতক ছিল । গ্রেফতারকৃত মিনু আক্তার মহিলা আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।
আজকের সিলেট/ডি/এপি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








