মধ্যনগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী মতবিনিময়
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ PM

মধ্যনগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী মতবিনিময়

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০৪:৫৮:৪৫ AM

মধ্যনগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী মতবিনিময়


সুনামগঞ্জের মধ্যনগর সদরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ১১টার সময় মধ্যনগর শিক্ষক মিলনায়তনে অংশনেন উপজেলার চার ইউনিয়নর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

মতবিনিময়ে ধর্মপাশা উপজেলার টিএইচও ডাঃ সুবীর সরকার শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টগণকে "এইচপিভি"নামক টিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এবং ১০ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের নিজনিজ শিক্ষা প্রতিষ্টানে টিকা নিতে হবে। এনিয়ে প্রতিটি অভিভাবকদের সচেতন করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করা আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এবং নিদৃষ্ট সময়ে টিকা কার্ডের মাধ্যমে টিকা গ্রহন করার প্রয়োজনীয়তা সহ প্রাথমিক ধাপে কিশোরীদের টিকা আওতায় আনা হচ্ছে।

পরবর্তীতে সব বয়সী মহিলাদের উর্ধ্বতনের নির্দেশনানুযায়ী কার্যক্রম শুরু হবে। মতবিনিময় শেষে সদরের গুরুত্বপূর্ণ স্থানে এইচপিভি টিকার তথ্য সহায়িকা বিতরণ করা হয়।এসময় টিএইচও ডাঃসুবীর সরকারের সঙ্গী হিসেবে ছিলেন এমওডিসি ডাঃআফজালুল আলম,এমটিইপিআই গোলাম আস্কার,সহঃস্বাস্থ্য পরিদর্শক সুদীপ কুমার ভট্টাচার্য্য।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর