প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ পুলিশ। তিনি সিলেট-৪ আসনের পাঁচবারের সংসদ সদস্য এবং পালিয়ে যাওয়া সরকারের মন্ত্রী ছিলেন।
রোববার গভীর রাতে রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এর পরের বছর তিনি মন্ত্রী হন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারেও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হন ইমরান।
গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাদের অনেকের দেশ ছাড়ার খবরও পাওয়া যায়।
আজকের সিলেট/ডি/এসটি









