সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য শত বছরের। এখানে একসাথে রোজা ও পূজা পালিত। ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে বসবাস করি। এই শহরে শতফুটের ব্যবধানে একটি আঙ্গিনায় মসজিদ, মন্দির ও গির্জা রয়েছে। আমরা সকলে মিলে একসাথে একই সময়ে রোজা ও পূজা পালন করি। সিলেট ঐতিহ্যগতভাবেই একটি সম্প্রীতির নগরী। গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর একটি কুচক্রী মহল ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার জন্য সুগভীর চক্রান্ত করছে। তাদের এই চক্রান্ত সফল হতে দেয়া হবে না।
শনিবার রাতে নগীর নয়াসড়ক সার্বজনীন পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির নেতৃত্বে টানা দীর্ঘ ১৫ বছরের অব্যাহত আন্দোলন-সংগ্রমের পর হাজারো ছাত্রজনতার রক্তের উপর দাঁড়িয়ে দেশের গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। ফ্যাসিস্ট গণখুনি শেখ হাসিনা দলবল নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখন সকল ধর্মের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখি, সমৃদ্ধ, স্বনির্ভর ও সাম্প্রতিক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।
নয়াসড়ক সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি উজ্জ্বল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস।
আজকের সিলেট/এসটি









