চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চুয়ামেনিকে পাচ্ছে না রিয়াল
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১২ AM

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চুয়ামেনিকে পাচ্ছে না রিয়াল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৯:৩৯:১১ AM

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চুয়ামেনিকে পাচ্ছে না রিয়াল


চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। পায়ের ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না দলটির ফরাসি মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনি।

শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, 'সে ব্যক্তিগতভাবে কাজ করছে, ফাইনাল থেকে ছিটকে গেছে। আমি মনে করি সে ইউরোর জন্য ফিট হয়ে উঠবে।'

বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলার সময় চোট পান চুয়ামেনি।

বাঁ পায়ে স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন তিনি। সেই ম্যাচে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল।

শিরোপা লড়াইয়ে আগামী ১ জুন আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে তারা। চুয়ামেনির জায়গায় সেই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে এদুয়ার্দ কামাভিঙ্গাকে।

এদিকে ফাইনালের আগে শনিবার শেষ লিগ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর